হাদিস শরীফে এসেছে— কালোজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও কালোজিরার থাইমোকুইনোন (Thymoquinone) উপাদানের অবিশ্বাস্য ক্ষমতা স্বীকার করেছে।
কালোজিরা ও মধুর যুগলবন্দির জাদু:
কালোজিরা গুঁড়ো করে বা কালোজিরার তেল খাঁটি মধুর সাথে নিয়মিত সেবন করলে শরীরের ইমিউন সিস্টেম বহু গুণ বৃদ্ধি পায়। এটি শ্বাসকষ্ট, অ্যাজমা ও হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর।
নিয়মিত সকালে ১ চা চামচ খাঁটি মধুর সাথে আধা চামচ কালোজিরা চিবিয়ে খেলে সারাদিন শরীর থাকবে কর্মক্ষম ও সতেজ।
কাদের জন্য বিশেষভাবে উপকারী:
- যাদের ঘন ঘন ঠান্ডা ও এলার্জির সমস্যা হয়।
- যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।
- স্মৃতিশক্তি ও ব্রেন পাওয়ার বাড়াতে শিক্ষার্থীদের জন্য।